দিন-The Day | Din - The Day l Official Trailer l Ananta | Barsha

 




plot:

২০১৮ সালে ইরানের একটি প্রযোজনা দল রোহিঙ্গা গণহত্যা সম্পর্কে একটি তথ্যচিত্র তৈরি করেছিল যার শিরোনাম ছিল বিমর্ষ বুদ্ধ, যার পরিচালক ছিলেন মোর্তেজা অতাশ জমজম।[১২] অনন্তের চলচ্চিত্র দেখার পর বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত তার সম্পর্কে একটি প্রতিবেদন ইরান সরকারের কাছে জমা দেন। এরপর তিনি অনন্ত জলিলের সঙ্গে প্রযোজনা দলকে যোগাযোগ করার ব্যবস্থা করেন। এরপর ইরান সরকারের পক্ষ থেকে জলিলকে ইরানে আমন্ত্রণ জানানো হয়।[১৩] ১৮ জুন ২০১৮ তারিখে অনন্ত ফিল্মটির ধারণা নিয়ে আলোচনা করতে ফারাবী সিনেমা ফাউন্ডেশনের আলিরেজা তাবেশের সাথে দেখা করেন। অনন্ত জলিল বলেন, তিনি এমন একটি চলচ্চিত্র নির্মাণ করতে চান যাতে প্রকৃত ইসলামকে তুলে ধরা হবে। তখন আলীরেজা তাবেশ বলেছিলেন যে তিনি ছবিটি প্রযোজনা করতে ইচ্ছুক তবে ছবির চিত্রনাট্য তাদের কাছে সন্তোষজনক হওয়া উচিত।[১৪]

একই বছরের ১৮ অক্টোবর চলচ্চিত্র সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।[১৫] জানা গেছে, মনসুন ফিল্মের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন মোর্তেজা অতাশ জমজম।[১৬] ২৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে ছবির চিত্রগ্রহণ শুরু হয়। অনন্ত জলিল মার্চ মাসে হেরাতে চিত্রগ্রহণ করার সময় আহত হন এবং চিত্রগ্রহণ কমপক্ষে দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়।[১৭] কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ সালের জুলাই মাসে এর চিত্রগ্রহণ আবার স্থগিত করা হয়েছিল। চার মাস পর ৩০ অক্টোবর আবার চিত্রগ্রহণ শুরু হয়। ১৮ নভেম্বর চিত্রগ্রহণ শেষ হয়।[১৮] ছবিটি ৮কে ক্যামেরায় শুট করা হয়েছে। প্রযোজনা দল ডলবি অ্যাটমস ৭.১ সারাউন্ড শব্দ প্রযুক্তি ব্যবহার করেছে।[১৯] এর চিত্রগ্রহণ হয়েছে বাংলাদেশ, ইরান, তুরস্ক ও মরক্কোতে।[২০]

watch now:


trailer:

Spring does not store any files on its server. It only embeds media that is hosted on third-party hosting services.

Comment